ক্যানিং শাখার আপ লাইনের পাশে থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার
দি নিউজ লায়নঃ ক্যানিং শাখার আপ লাইনের পাশে এক মহিলার রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে শনিবার সকালে পিয়ালি ও চম্পাহাটির মধ্যবর্তী পিয়ালি রেল সেতু সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দারা রেল লাইনের পাশে দেহ পড়ে থাকতে দেখে সোনারপুর জি আর পি থানায় খবর দেয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, আনুমানিক বছর ৩৬ বয়স হবে মহিলার। সোনারপুর জি আর পি থানার পুলিশ এলাকায় এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু হয়েছে।

Post a Comment